রান্নার নির্দেশ
- 1
ময়দায় তেল দিয়ে ময়ম দিতে হবে। এবার এতে নুন ও ১ চা চামচ মিহি করে কুচানো ধনে পাতা দিয়ে ভালভাবে মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডলে ডলে মেখে ডো বানিয়ে রেখে দিতে হবে ১৫ -২০ মিনিট।
- 2
প্যানে তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাতলে কুচানো সব সবজি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নুন, সয়া সস ও জলে গোলানো কর্ণফ্লাওয়ার মিশিয়ে মাখন দিয়ে নামাতে হবে । ঠাণ্ডা করতে দিতে হবে।
- 3
ডো থেকে লেচি কেটে বেলে পুর ভরে নিয়ে মোমোর আকৃতিতে গড়ে স্টিমারে ১৫ মিনিট স্টিম করলেই তৈরি ভেজ মোমো।
- 4
এবার মোমো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ভেজ মোমো।
- 5
চটজলদি মোমো সস বানানোর প্রণালী....টমেটো সস, চিলি সস, সয়া সস, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি চটজলদি মোমো সস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16381027




মন্তব্যগুলি