চিকেন মোমো
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটার মধ্যে আধা চা চামচ লবণ ও এক চা চামচ তেল দিয়ে ভাল করে মেখে তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না।
- 2
এরপর ডো টাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রাখতে হবে । এরপর কিমা টা কে আধা চা চামচ লবণ গোলমরিচ গুঁড়া সয়া সস আদা রসুন বাটা পিঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ও তেল একটু গরম করে কিনার মধ্যে দিয়ে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে।
- 3
আধা ঘন্টা পরে ডোটাকে আর একটু ছেনে ছোট ছোট লেচি করে রুটির মত বেলে ভিতরে কিমার পুরটা দিয়ে ভাপে সিদ্ধ দিতে হবে। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন মোমো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16533325




মন্তব্যগুলি