নমক পারা (নিমকি)(Namak para recipe in Bengali)

#goldenapron3
আমি এবারের ধাঁধা দিয়ে নামকিন বেছে নিয়েছি,নামাক পারা আমি বাড়ি তে সবসময়ে বানিয়ে রাখি, বাইরের চিপস বাচ্চা দের বেশি খেতে দেওয়া ভালো না, তাই এমন নামকিন বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চারা খুশি হবে। আপনার ও চিন্তা দুর হবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা তে নুন, খাবার সোডা, কালো জিরা, ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 2
এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা টাকে মেখে নিন, ডো টা কে খুব নরম মাখবেন না একটু শক্ত মাখবেন। মাখা হয়ে গেলে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
- 3
১৫ মিনিট পর আবার একবার ভালো করে মেখে নিন।তারপর ছোট ছোট লেচি কেটে নিন।
- 4
এরপর গোল পরোটার মতো বেলে নিন।পরোটা টা বেশি মোটা ও করবেন না রুটির মতো পাতলা ও করবেন না।
- 5
এবার ছুরি দিয়ে চৌকৌ চৌকৌ কেটে নিন।
- 6
এবার কড়া তে তেল গরম করতে দিন।
- 7
তেল গরম হলে কেটে রাখা নিমকি গুলো অল্প অল্প করে তেলে ছেড়ে দিন।
- 8
লাল লাল করে ভেজে নিন।
- 9
ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কৌটো তে ভরে রেখে দিন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)