ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী।

মীট ম্যানিয়া২ তে আমি পরিবেশন করছি মুরগী দিয়ে একটি সুস্বাদু কারী -
ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী বা Spicy chicken with capsicum and cashewnut.
ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী।
মীট ম্যানিয়া২ তে আমি পরিবেশন করছি মুরগী দিয়ে একটি সুস্বাদু কারী -
ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী বা Spicy chicken with capsicum and cashewnut.
রান্নার নির্দেশ
- 1
কড়াইয়ে তেল দিয়ে গরম হলে গরম মশলা ও পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা ও রশুন দিন। নেড়েচেড়ে ভুনে নিন। এবার এতে বাকী গুড়া মশলা দিয়ে কষান। অল্প অল্প পানি দিয়ে কষান যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে।
- 2
এবার মুরগী ও লবণ দিয়ে নেড়ে নেড়ে কষান। চারপাঁচ মিনিট কষিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়বেন। দরকার হলে অল্প পানি দিয়ে কষাবেন। ঝোল না দিয়ে ই রান্না করার চেষ্টা করতে হবে।
- 3
যখন মুরগী সিদ্ধ হয়ে যাবে তখন খোলা পেঁয়াজ, ক্যাপসিকাম,সস দিয়ে নেড়ে আরো পাঁচ মিনিট ঢেকে রান্না করবেন। পাঁচ মিনিট পরে কাজুবাদাম, চিনি ও কাঁচা মরিচ দিয়ে আবার নেড়ে দেবেন। লবণ চেখে ঢেকে দিন। তিন মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিন। ব্যাস তৈরী হয়ে গেল মশলাদার বাদাম যুক্ত সুস্বাদু চিকেন কারী! উপভোগ করুন ভাত বা পোলাও এর সাথে!
- 4
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি