পিজ্জা ফুচকা (pizza fuchka recipe in Bengali)

#jcr
ফুচকা এমন একটি খাবার যেটা ছোট থেকে বড় সকলের ভীষন প্রিয় আর এখন পিজ্জাও সকলের ভীষন প্রিয়।আমরা তো অনেক ধরনের ফুচকা, পিজ্জা খেয়ে থাকি তাই আজ ফুচকার মধ্যে পিজ্জার স্বাদ আনার চেষ্টা করলাম। খেতে দুর্দান্ত হয়েছিলো বাড়ির সকলের ভীষন ভালো লেগেছে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ক্যাপ্সিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে ওর মধ্যে সস্, স্বাদ মত নুন, গোলমরিচ গুঁড়ো,চিলিফ্লেক্স,ওরিগ্যান এক সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 2
এবার ফুচকার এক দিকটা কিছুটা ফাটিয়ে ২ চামচ করে পুর দিয়ে দিতে হবে। অন্যদিকে গ্যাসে করাইতে একটি স্ট্যান বসিয়ে করাই চাপা দিয়ে ৫মিনিট করাইটা গরম করতে হবে।
- 3
এবার মিক্স করে রাখা সস্ ১/৪চা চামচ করে পুরের উপরে দিয়ে দিতে হবে তারপর গ্রেট করা চিজ দিতে হবে
- 4
এরপর চিজের উপর চিলিফ্লেক্স, ওরিগ্যান সামান্য করে ছড়িয়ে দিতে হবে। এরপর করাইতে বসিয়ে চাপা দিয়ে লো হিটে ১০-১২মিনিট ব্রেক করে নিতে হবে
- 5
তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।আসা করছি সকলের ভীষন পছন্দ হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)