ভাতের কাটলেট (bhater cutlet recipe in Bengali)
#ভাজার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথম এ ভাত, সিদ্ধ করা আলু, পেয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, চাট মসলা, 1 চা চামচ গোল মরিচ গুড়ো, ধনেপাতা কুচি, পরিমান মত নুন একসাথে ভালো করে মেখে কাটলেটের আকারে গড়ে নিতে হবে।
- 2
1/2 কাপ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে।
- 3
এরপর কাটলেট গুলো প্রথমে কর্নফ্লাওয়ার এ ডুবিয়ে সিমাই বা বাসমতি চাল দিয়ে কোট করে নিতে হবে। আমি এখানে সিমাই ব্যবহার করেছি।
- 4
এবার কাটলেট গুলো ডিপ ফ্রিজে 10 মিনিট রেখে সেট করে নিতে হবে।
- 5
10 মিনিট পর কাটগুলো কে ডুবো তেলে লো ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে।
- 6
অবশেষে সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13206596




মন্তব্যগুলি (3)