মুড়ি ঘন্ট (muri ghonto recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন ও হলুদ গুড়ো মাখিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে |
- 2
আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে |
- 3
গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রাখতে হবে |
- 4
গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তেল গরম করে নিতে হবে |মাছের মাথা ভালো করে ভেজে তুলে নিতে হবে |
- 5
আলুর টুকরো গুলো হালকা ভেজে তুলে নিতে হবে |
- 6
এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মসলা দিতে হবে আর গোটা জিরে ও দিতে হবে |
- 7
ফোরণের সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে পেঁয়াজ একটু ভাজা হলে ওর মধ্যে রসুন বাটা দিয়ে ভাজতে হবে |
- 8
পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে আদা দিয়ে একটু ভেজে চাল গুলো দিয়ে ভাজতে হবে |
- 9
খুব বেশি ভাজার দরকার নেই দু -তিন মিনিট নেড়ে প্রয়োজনমতো জল দিতে হবে |
- 10
এই সময় স্বাদমত নুন ও দিতে হবে ঢেকে ১৫মিনিট রান্না করতে হবে |
- 11
চাল সেদ্ধ হয়ে আসবে ওই সময় মাছের মাথা গুলো মিশিয়ে দিতে হবে |
- 12
ঢেকে আর কিছুক্ষন রান্না করে কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম দিয়ে নামাবার আগে ঘী মিশিয়ে নামিয়ে নিতে হবে |
- 13
পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন মুড়ি ঘন্ট |
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)