বাসি ভাত দিয়ে ইয়োলো রাইস

#cookeverypart
প্রায় প্রতিদিনই বাসায় রাতে খাওয়ার পর কিছু ভাত রয়েই যায়, অনেক সময় ২/৩ দিনের বা তার বেশি দিন ও ফ্রিজে দেখা কিছু ভাত রয়েই যায়,এই ভাত কে খাওয়ার অযোগ্য মনে না করে সেই বাসি ভাত দিয়েই তৈরি করে ফেলা যায় দূর্দান্ত কিছু মজার খাবার,আজ এরোকমি একটি খাবার রান্না করলাম,যা হলো খুব সিম্পল ও সহজ বাসি ভাত দিয়ে ইয়োলো রাইস।
আশাকরি সবার ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসি ভাত একটু পানি দিয়ে ধুয়ে নিবো।আমি এখানে চিকন ছোট ছোট নাজির শাইল দিয়ে রান্না ভাত নিয়েছি।
- 2
এবারে একটি ননস্টিক ফ্রাইপ্যানে ৫ টেবিল চামচ বাটার দিয়ে তাতে ২টা তেজপাতা, ১ টুকরা দারুচিনি, মিহি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিবো,এর সাথে ১/২ চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সব মিশিয়ে একটু নেড়ে নিবো। পেঁয়াজ, রসুন একটু ব্রাউন হয়ে এলেই এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসি ভাত টা দিয়ে নেড়েচেড়ে নিবো খুব হালকা ভাবে। এসময় চুলার আঁচ লো মিডিয়াম থাকবে, এবং কোনকিছু যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো।কারণ বাটার পুড়ে গেলে এই খাবারের কোন চার্ম ই থাকবেনা।
- 3
এভাবে ৫/৬ মিনিট ভাজার পর এর মধ্যে ১/২ টে চামচ গোলমরিচ গুঁড়া ও১/২ টে চামচ গরম মসলা গুঁড়া ও চিনি দিয়ে নেড়ে হালকা ভাবে মিশিয়ে আরো ২/৩ মিনিট ভেজে নামিয়ে নিবো। চিনি দিলে ইয়োলো রাইস এর কালার ও স্বাদ অনেক বেড়ে যায়,তাই আমি দিয়েছি।
- 4
সবশেষে গরম গরম সার্ভ করবো দারুন স্বাদের সুস্বাদু বাসি ভাত দিয়ে তৈরি ইয়োলো রাইস।এই রাইস সাধারণত যেকোন কাবাবের সাথে ভালো লাগে।আমি এখানে তান্দুরি চিকেন টিক্কা,সালাড ও আচার দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতেই পারেন। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)