ফেটে যাওয়া দুধ দিয়ে তৈরি কাঁচাগোল্লা

#cookeverypart
পুজা পার্বনের সময় কাঁচাগোল্লা খাওয়া হয় সবার।আর তা যদি বাড়িতে ফেটে যাওয়া দুধ টা কাজে লাগিয়ে করা যায়,তবে তো কথাই নেই।বাড়িতে আমরা যেকোন মিস্টি ডেজার্ট বা চা করতে হোক আর যেকোন কারণেই হোক, দুধ জ্বাল দেই,কিন্তু অনেক সময় ই দুধ ফেটে যায়,দুধ পুরানো হলেও এই সমস্যা হয়,তখন এই দুধ ফেলে না দিয়ে,তা দিয়েই তৈরি করে নিতে পারি অপূর্ব স্বাদের কাঁচাগোল্লা।

রান্নার নির্দেশ
- 1
প্রথমেই হাড়িতে ফেটে যাওয়া দুধ টা দিয়ে একটু গরম করে নিবো, এবং এটা দিয়ে ছানা বানাবো,তাই হয়তো চুলায় বসালে এমনিতেই ফুটতে ফুটতে জানা বেড় হবে,তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লেবুর রস বা ভিনেগার ব্যবহার করে ছানা তৈরি করে নিবো। এবং নরমাল পানি তেল ছানা ধুয় একটা সুতি কাপড়ে। নিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবো,যাতে ছানা থেকে বাড়তি পানি ঝড়ে যায়।
- 2
এবারে জানা টা একটা প্লেটে নিয়ে দুই ভাগে ভাগ করে নিবো।
- 3
এক ভাগ আলাদা রেখে দিয়ে,আরেকটা ভাগ নিয়ে তাতে চিনি মিশিয়ে প্রায় ৪/৫ মিনিট হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিবো ।
- 4
এবারে চিনি দিয়ে মেখে নেয়া ছানা টা একটা ননস্টিক প্যানে দিয়ে লো আঁচে অনবরত নেড়েচেড়ে নিবো, যতক্ষণ না চিনি গলে পানি বেড় হয়ে শুকিয়ে যায়।
- 5
এবারে চিনির পানি টা শুকিয়ে আসলেই এর সাথে কনডেন্সড মিল্ক টা মিশিয়ে আবারো অনবরত নাড়তে থাকবো,যখন ছানার মিশ্রণ টি প্যানের গা ছেড়ে আসবে তখন নামিয়ে একটা প্লেইটে ঢেলে ঠান্ডা করে নিবো।
- 6
এবারে পূরোপুরি ঠান্ডা হয়ে এলে এর সাথে আলাদা করে রাখা ছানা টা দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ মেখে নিবো।
- 7
এবারে মাখা হয়ে গেলে ওর থেকে পরিমাণ মতো নিয়ে গোল গোল করে কাঁচাগোল্লা বানিয়ে নিবো।
- 8
এবং প্রত্যেকটা কাঁচা গোল্লা পাউডার মিল্ক এর মধ্যে গড়িয়ে নিবো।
- 9
এবং সবশেষে পরিবেশন করবো অসাধারণ স্বাদের বাঙালিদের ফেভারিট কাঁচাগোল্লা। ধন্যবাদ
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)