চকোলেট সিনামন রোল (chocolate cinnamon roll recipe in bengali)

#NoOvenBaking
মাস্টার সেফ নেহা ম্যামের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে নিলাম।
চকোলেট সিনামন রোল (chocolate cinnamon roll recipe in bengali)
#NoOvenBaking
মাস্টার সেফ নেহা ম্যামের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে নিলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টক দই ও বাটার গলিয়ে নিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য।
- 2
অন্য একটা পাত্রে চিনি, কোকো পাউডার, চকোলেট সিরাপ, দারুচিনি পাউডার, বাটার দিয়ে মিক্সড করে নিতে হবে ।
- 3
১০ মিনিট পর ময়দা টা আবার ভালো করে মেখে শুকনো ময়দা দিয়ে বেলে নিয়ে চকোলেট মিশ্রণটা দিয়ে ভাঁজ করে সমান করে কেটে নিয়ে হবে।
- 4
তারপর একটা করে নিয়ে মাঝে থেকে কেটে বিনুনির মত করে রোল করে নিতে হবে। একটা করাই এ করে বালি দিয়ে (আমি বালি দিয়েই কেক করি তাই বালি দিলাম) একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে কেক করার বাটিতে একটু তেল লাগিয়ে নিয়ে এক এক করে রেখে করাই এ দিয়ে ১০-১৫ মিনিট হতে দিতে হবে। একটু বাদামি রঙ হয়ে গেলে বাটার ব্রাশ করে নামিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (13)