চিজী গ্ৰীলড্ স্টেক ভেজ কাবাব

খুব ইচ্ছে হলো একটা ভেজিটেবল কাবাব তৈরি করার।সবসময় দেখা যায় ম্যাশড ভেজিটেবল দিয়ে কাবাব করা হয়। কিন্তু একটু গ্ৰীল করে ভেজিটেবল আর চিজের সমন্বয়ে যদি একটা স্টেক কাবাব করা যায়,তবে কেমন হয়???
এই ভাবনা থেকেই সম্পূর্ণ নিজের আইডিয়া দিয়েই তৈরি করে ফেললাম চিজী গ্ৰীলড স্টেক ভেজিটেবল কাবাব!!!
অভাবনীয় ভাবে মজা হয়েছে!!!
কখনো কল্পনা করতে পারিনি এতো টেস্টি ও লোভনীয় হবে!!!
আশাকরি সবাই এই রেসিপি ট্রাই করবেন আর আমাকে জানাবেন।
যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একটা চমৎকার কাবাব রেসিপি হতে পারে এটি!!!
চাইলে বিটরুট,বেলপেপার ও ব্যবহার করা যাবে।
আমার বাসায় যা যা ছিল তাই দিয়েই করেছি।
আর চাইলে চীজ ও এভোয়েড করতে পারেন তারা খাননা।তবে চীজ টা এই কাবাবের লোভনীয় স্বাদের মূল রহস্য!
অসাধারণ মজা হয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো দেশী-বিদেশী মসলার কম্বিনেশন করেছি এই কাবাবে !!!
ধন্যবাদ । ❤️😊

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজি গুলো ধুয়ে পানি ঝরিয়ে কিউব করে কেটে নিবো সব।
- 2
এবারে সব সবজি গুলো একসাথে একটি বোলে নিয়ে এর মধ্যে টকদই,স্বাদ মতো লবণ,আদা রসুন পেস্ট, টমেটো কেচাপ,সয়াসস,ব্ল্যাক পিপার সস,ভাজা জিরার গুঁড়া,অরিগেনো,মিক্সড হার্বস,লাল মরিচের গুঁড়া,পাপড়িকা পাউডার, লেবুর রস,ড্রাই রোজমেরি,ব্রাউন সুগার সব পরিমাণ অনুযায়ী দিয়ে একত্রে সব আলতো ভাবে মেখে ম্যারিনেট করে ঢেকে রাখবো প্রায় ১ ঘন্টা।
- 3
১ঘন্টা পরে ম্যারিনেট করে রাখা সবজি গুলোতে সামান্য খাবারের তেল মাখিয়ে নিবো না।
এরপর পছন্দ মতোকাবাব কাঠিতে ম্যারিনেট করা সবজি গুলো পছন্দ মতো পরপর গেঁথে নিবো। - 4
এরপর একটি গ্ৰীল প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল বা অলিভ অয়েল বা বাটার গলিয়ে এর মধ্যে ভেজ কাবাব স্টিক গুলো দিয়ে প্রথম মিডিয়াম আঁচে পরে হাই হিটে গ্ৰীল করে নিবো।এসময় ব্ল্যাক পিপার সস ও টমেটো সস উপড়ে ব্রাশ করবো কিছুক্ষণ পর পর।একটা পর্যায় ভেজিটেবল গুলো একটু ঝলসে গেলে চুলার আঁচ হাই করে ১/২ কিউব করে বাটার দুই পাশে দিয়ে দিবো এবং কাবাবের উপর গ্ৰেট করা চিজ ছড়িয়ে দিবো এবং একটু মেল্ট হয়ে স্মোকি হয়ে এলেই নামিয়ে নিবো।
- 5
সবশেষে কাবাবের উপর গোলমরিচ গুঁড়া ছিটিয়ে পছন্দ মতো সসের সাথে উপভোগ করুন অসাধারণ মজাদার চিজী গ্ৰীলড্ স্টেক ভেজ কাবাব।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)