টু ইন ওয়ান মিষ্টি (Two in one Misti recipe in bengali)

#DR1
আমি ডেসার্ট রেসিপিতে গাজর ও নারকেল দিয়ে টুইন ওয়ান মিষ্টি তৈরী করেছি | এসময় গাজর খুব ভালো পাওয়া যায়৷ গতানুগতিক হালুয়া, পায়েস বা লাড্ডু না করে এখানে আমি একেবারে একটি নিজস্ব রেসিপি তৈরী করেছি | নারকেল, গাজর,দুধ, চিনি আর বাদাম দিয়ে তৈরী এর স্বাদও দুর্দান্ত হয়েছে | বন্ধুরা এই শীতের মরসুমে সতেজ লাল গাজর দিয়ে আপনারাও করে খেতে পারেন৷ ডেজার্ট হিসাবে বেশ লোভনীয় এই পদটি |

রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাজর ধুয়ে গ্রেট করে নিতে হবে।
- 2
একটি কড়াইতে ২ চা চামচ ঘি গরম করেঐ গ্রেট করা গাজর নেড়ে ১ কাপ দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার দুধ একটু শুকনো হয়ে এলে তাতে ২ চা চামচ গুড়া দুধ, ১চিমটি নুন দিয়ে ক্রমাগত নেড়ে গাজরটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করতে হবে |
- 3
এবার গাজর সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে সমানে নেড়েযেতে হবে। দুধ শুকিয়ে এলে বাকি গুড়াদুধ ১ চা চামচ ঘি দিয়ে নেড়ে যেতে হবে।এসময় কাজুও এলাচ মিক্সিতে একসাথে গুঁড়া করে ঐ গাজরে মেশাতে হবে|সমানে নেড়ে চেড়ে যখন কড়ার গা থেকে ডো ছেড়ে আসবে তখন গাজরের মন্ডটি নামিয়ে রাখতে হবে |
- 4
এবার আগের থেকে টিফিন বক্সে সেট করা নারকেলও চিনির জ্বাল দেওয়া কাইটি ফ্রিজ থেকে বার করে নিতে হবে| (নারকেল+চিনি+দুধ+ এলাচ দিয়ে পাক করা)
- 5
গাজরের মিষ্টিটা এবার গরম থাকতে থাকতেই ঐ বক্সে সেট হওয়া নারকেলের উপর বিছিয়ে সেট করতে হবে | উপরদিয়ে আমন্ডকুচি ছড়িয়ে ফ্রিজে ১ ঘণ্টা সেট করতে হবে|
- 6
১ ঘণ্টা পর ছুরি দিয়ে পছন্দমত সাইজে কেটে পরিবেশন করতে হবে| তৈরী হয়ে গেল নারকেলও গাজরের টুইন ওয়ান মিষ্টি|খাবার শেষপাতে ডেজার্ট হিসাবে, বা অতিথি আপ্যায়নে সব কিছুতেই সবার মনকেড়ে নেবে এই টুইন ওয়ান ডেজার্ট টি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)