পমফ্রেট মাছের ঝাল,কালিয়া(Pomfret Macher Jhal,Kaliya recipe in bengali)

Samhita Gupta @cook_15453458
পমফ্রেট মাছের ঝাল,কালিয়া(Pomfret Macher Jhal,Kaliya recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে একটু বেশি তেল গরম করে মাছগুলো দুপিঠ হালকা ভেজে তুলে রাখতে হবে
- 2
তারপর ওই তেলেই একটু গোটা জিরে দিয়ে জিরে একটু ভাজা হলে তাতে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে হবে
- 3
যখন পেঁয়াজ একটু লালচে হয়ে আসবে তখন তাতে পেঁয়াজবাটা,আদা-রসুনবাটা দিয়ে বেশ কিছুক্ষন নেড়ে তাতে টমেটো কুচিটা দিয়ে একটু নুন দিয়ে আরো কিছুক্ষন কষতে হবে
- 4
যখন টমেটো একটু গলে আসবে তখন তাতে সব গুঁড়ো মসলা দিয়ে আরো একটু কষে তাতে সর্ষেবাটা দিয়ে মিশিয়ে পরিমাণমতো গরম জল দিয়ে ঢাকা দিতে হবে
- 5
তারপর যখন জল একটু ফুটে উঠবে তখন তাতে ভেজে রাখা মাছ দিয়ে যখন গ্রেভি ঘন হয়ে আসবে তখন উপর থেকে গরমমসলা গুঁড়ো,ধনেপাতা কুচি ও চেরা লঙ্কা দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14423085









মন্তব্যগুলি (4)
Onobodyo presentation🌷
Fatafati
Amio kichu notun recipe diyechi parle dekhbe ar reaction o comments dio🌹