পিনহুইল সমোসা (pin wheel samosa recipe ion Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,সাদা তেল, নুন, জোয়ান, ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে ।মাখা হয়ে গেলে ডো টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট।
- 2
এবার একটা বাটিতে আলু সেদ্ধ, নুন,পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,ধনেপাতা কুচি, দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে।
- 3
এবার ডো টাকে রুটির মতো বেলে নিতে হবে।
- 4
এবার এর ওপরে আলুর পরটা দিয়ে দিতে হবে। সাইডে একটু করে ফাঁকা রাখতে হবে।
- 5
এবার একদিক থেকে মুরে রোল করে নিতে হবে ।শেষের অংশটা জল দিয়ে আটকে নিতে হবে,যাতে ভাজার সময় খুলে না যায়।
- 6
এবার এই রোল টা ছুরি দিয়ে কেটে নিতে হবে ঠিক ছবিতে যেমন আছে।
- 7
এবার একটা বাটিতে অল্প ময়দা, নুন,ও জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে।
- 8
এবার কড়াইতে সাদা তেল গরম করে, পিনহুইল গুলো ব্যা টার এ ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পিন হুইল সমোসা ।নামিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করুন পিনহুইল সামোসা।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (12)