টমেটোর চাটনি (Tomator Chutney recipe in bengali)

Baby Bhattacharya @babybhattacharya
টমেটোর চাটনি (Tomator Chutney recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
টমেটো স্লাইস করে কেটে নিতে হবে।
- 2
খেজুর বিচ ফেলে দুই ভাগ করে নিতে হবে। কাজুবাদাম দুই ভাগ করে নিতে হবে।
- 3
কড়াইতে সাদা তেল গরম করে পাঁচ ফোঁড়ন ও শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে।
- 4
টমেটো ও অল্প জল দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
টমেটো নরম হয়ে গেলে জলে ভিজিয়ে রাখা কাজুবাদাম,কিচমিচ ও খেজুর দিতে হবে।
- 6
চিনি দিতে হবে। হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিতে হবে।
- 7
টমেটো গলে ঘন হয়ে গেলে পাতি লেবুর রস দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 8
চাটনি তৈরী হয়ে গেলে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15445129




মন্তব্যগুলি