বেগুনের মালাইকারি(beguner malai curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন গুলো ধুয়ে নিয়ে এমন করে চার দিক লম্বা করে কেটে নেবেন যাতে ডান্ডি থেকে আলাদা না হয়ে যায় ।
- 2
এর পর বেগুনে হলুদ গুঁড়ো, চিনি, লবণ মাখিয়ে নিন । এর পর কড়ায়ে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে বেগুন গুলো ভালো করে ভেজে নিন ।
- 3
এর পর তেলের মধ্যে প্রথমে আদা বাটা দিয়ে একটু ভেজে নিন তারপরে ওতে নারকেল বাটা,দই, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষে নিয়ে তাতে পরিমাণমতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে তাতে ভাজা বেগুন গুলো দিয়ে দিন । এর পর অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- 4
পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তাতে ঘি ও গরম মসলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিন এরপর তাতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন ।
- 5
এর পর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন । এবং গরম গরম পরিবেশন করুন মজাদার বেগুনের মালাইকারি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15511446






মন্তব্যগুলি (6)