কাশ্মিরী আলুর দম(kashmiri aloor dum recipe in Bengali)

Swapan Chakraborty @cook_11753670
কাশ্মিরী আলুর দম(kashmiri aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু সেদ্ধ করে নিন নুন দিয়ে
- 2
খোসা ছাড়িয়ে কাঁটা দিয়ে ছোট ছোট ফুটো করে নিন
- 3
তেলে আলু দিয়ে ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 4
শুকনো খোলায় জিরে ধনে মৌরি গোটা গরম মসলা গোলমরিচ ও শুকনো মরিচ দিয়ে ভালো করে ভাজুন ও গুঁড়ো করে নিন
- 5
তেলে জিরা, তেজপাতা শুকনো মরিচ ও গরম মসলা ফোড়ন দিয়ে দিন
- 6
টমেটো কুচি ও কাজুবাদাম কিশমিশ বেটে নিন এবং তেলে ভেজে নিন
- 7
শুকনো আদা গুঁড়ো দিয়ে দিন এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 8
আলু দিয়ে ভালো করে কষিয়ে নিন এবং মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 9
চিনি দিয়ে দিন এবং মিশিয়ে নিন, লুচি সহ পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13014361



মন্তব্যগুলি (4)