ডিম জর্দা সেমাই

#motherskitchen বিকালের জন্য খুবই সুন্দর এবং মজার একটি নাস্তা যা একবার খেলে বার বার খেতে মন চাইবে
ডিম জর্দা সেমাই
#motherskitchen বিকালের জন্য খুবই সুন্দর এবং মজার একটি নাস্তা যা একবার খেলে বার বার খেতে মন চাইবে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ডিম এবং দুধ একসাথে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।তারপর চুলায় একটা কড়াই দিয়ে তাতে ঘি,এলাচ দারুচিনি এবং সেমাই দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে।
- 2
সেমাই ভাজা হয়ে গেলে তাতে কিসমিস ও ডিম দুধের গুলিয়ে রাখা মিশ্রণ টি দিয়ে একটু নেড়ে কড়াইয়ে ঢাকনা দিয়ে দিতে হবে এবং চুলার জ্বাল হালকা আচে রাখতে হবে।
- 3
১/২ মিনিট পরে ঢাকনা তুলে দেখতে হবে যে সেমাই হালকা সেদ্ধ হয়েছে কি না(এখানেই সেমাই বেশি সেদ্ধ করা যাবে না এতে চিনি দিলে সেমাই ঝুরা হবে না গলে যাবে)।।
- 4
সেমাই হালকা সেদ্ধ হলে তাতে চিনি এবং পরিমান মতো লবণ দিয়ে নাড়তে হবে।সেমাই ঝুরা না হওয়া পর্যন্ত ভালো ভাবে নাড়তে হবে।সেমাই ঝুরা হলে নামিয়ে ঠান্ডা করে সেমাই এর উপরে কাঠ বাদাম দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি