লাউয়ের শুক্তো (Laau er sukto recipe in bengali)

Meghamala Sengupta @cook_15451570
লাউয়ের শুক্তো (Laau er sukto recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
লাউ খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে।
- 2
পোস্ত জলে ভিজিয়ে মিহি করে বেটে নিতে হবে।
- 3
ঝিরিঝিরি করে কাটা লাউ স্বাদমতো নুন আর খুব অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে বা সেদ্ধ করে নিতে হবে মাঝারি আঁচে।
- 4
এবার একটি কড়াইতে রিফাইন্ড তেল গরম করে তাতে বড়ি গুলো ভেজে তুলে নিতে হবে।
- 5
ভাজা বড়ি গুলো ভেঙ্গে টুকরো করে নিতে হবে।
- 6
এবার কড়াইতে ঐ একই তেলে তেজপাতা ও কালো সর্ষে ফোড়ন দিতে হবে।
- 7
সেদ্ধ করা লাউ কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 8
এবার এতে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 9
এরপর চিনি ও দুধ দিয়ে ফোটাতে হবে।
- 10
ঝোল শুকিয়ে এলে ভাজা বড়ির টুকরো মিশিয়ে দিতে হবে।
- 11
ঘি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14547776













মন্তব্যগুলি (4)
Presentation o besh chimcham👌
Amio kichu notun recipe try korechi parle dekho ar bhalo lagle like o comment dio. Pochhondo hole onusoron dio🌷