চিকেন বিরিয়ানী
এই রেসিপি টা একবার তৈরি করে খেলে খুব মজা লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। তারপর উপরের সব মসলা গুলো মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
ম্যারিনেট করা চিকেন কড়াই বসিয়ে তাতে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
কষানো চিকেনে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর তেলের ওপর উঠে আসলে গ্যাস বন্ধ করে দিতে হবে
- 4
দুই টা আলু মোটা করে কেটে অরেঞ্জ ফুড কালার দিয়ে ভেজে নিতে হবে। অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 5
এইবার একটা পোলাও এর জন্যে পাত্র বসিয়ে তাতে তেল ও ঘি মিশিয়ে তাতে পরিমান মতো পিয়াজ কুচি দিয়ে ভেজে পোলাও এর চাল দিয়ে ভেজে নিতে হবে।
- 6
এইবার ওর মধ্যে আদা রসুন বাটা অল্প, এলাচ,দারুচিনি ও তেজপাতা ও আলু বোখারা দিয়ে চাল কষিয়ে নিতে হবে।
তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। - 7
পোলাও রান্না হয়ে গেলে তারমধ্যে চিকেন ও আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ছোটো কাপ এর এক কাপ দুধ নিয়ে তাতে অরেঞ্জ ফুড কালার ও এক চামচ কেওড়া জল দিয়ে মিশিয়ে নিতে হবে।
উপর এ কিছু পিয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দুধ ও কেওড়া পানি দিয়ে ঢাকা দিয়ে দমে রাখতে হবে - 8
এইবার একটা সুন্দর সার্ভিং ডিস এ ঢেলে পরিবেশন করেন চিকেন বিরিয়ানী।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (6)