কাস্মিরী চিকেন বিরিয়ানি

চটজলদি এই কাস্মিরী বিরিয়ানি আমার পরিবারের খুব পছন্দের।ভারতের কাস্মিরের এই চিকেন বিরিয়ানি স্বাদে অসাধারণ।
কাস্মিরী চিকেন বিরিয়ানি
চটজলদি এই কাস্মিরী বিরিয়ানি আমার পরিবারের খুব পছন্দের।ভারতের কাস্মিরের এই চিকেন বিরিয়ানি স্বাদে অসাধারণ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির মাংস পছন্দ মতো কেটে টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিবো এবং এর সাথে টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ২ মিনিট কষিয়ে একটি পেষ্ট তৈরি করে নিবো। এবং এতে ১কাপ গরম পানি দিয়ে নেড়েচেড়ে সব রকমের মসলা দিয়ে কষিয়ে তাতে মাংস দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ২০ মিনিট রান্না করবো।
- 2
মাংস রান্না হতে হতে পোলাও এর চাল টা সিদ্ধ করে নিবো সেই জন্য একটি হাঁড়িতে ২লিটার পরিমাণ পানি তে ২ টে চামচ ঘি,৪/৫ টা লবঙ্গ,দুইটা স্টার এনিস ও শাহী জিরা পরিমাণ মতো দিয়ে পানি টা ফুটিয়ে নিবো ঢাকনা দিয়ে।পানি ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা পোলাও এর চাল দিয়ে নেড়েচেড়ে চাল ৯০ ভাগ সিদ্ধ করে নিবো। এবং নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এদিকে মুরগির মাংস রান্না হয়ে গেলে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিবো। এবং একটি হাঁড়ি তেল প্রথমে সিদ্ধ চালকিছুটা বিছিয়ে দিবো,তার উপর মুরগির মাংস বিছিয়ে দিবো,তার উপর আবারো চাল বিছিয়ে দিবো,এভাবে ৩/৪ লেয়ার হবে,সবার উপরের লেয়ারে সিদ্ধ পোলাও এর চাল থাকবে।এর উপর গরম মসলা পাউডার ৩ টে চামচ ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে বিরিয়ানি রান্না করবো ২০ মিনিট।
- 4
২০ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে সব মিশিয়ে নিবো, এবং গরম গরম সার্ভ করবো দারুন স্বাদের চটজলদি মুখরোচক বিরিয়ানি কাস্মিরী চিকেন বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)