মুচমুচে করলা ভাজা

#fooddiaries
দুপুরের আয়োজনে প্রায় প্রতিদিনই আমার বাসায় করলা ভাজি করা হয়।
সবসময়ের অনেক প্রিয় করলা ভাজা। এটা পেটের জন্য খুবই উপকারী।আর সাদা গরম ভাতের সাথে করলা ভাজা হলে আমারতো আর কিছুই লাগেনা!
মুচমুচে করলা ভাজা
#fooddiaries
দুপুরের আয়োজনে প্রায় প্রতিদিনই আমার বাসায় করলা ভাজি করা হয়।
সবসময়ের অনেক প্রিয় করলা ভাজা। এটা পেটের জন্য খুবই উপকারী।আর সাদা গরম ভাতের সাথে করলা ভাজা হলে আমারতো আর কিছুই লাগেনা!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে করলা ও একটা আলু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং পছন্দ মতো স্লাইস করে নিবো।তবে খেয়াল রাখবো যতটা পাতলা করে কেটে নেয়া যাবে, ততই ভালো।
- 2
এবারে একটি কড়াইতে ১ টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে ১টেবিল চামচ পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে নিবো এবং এর মধ্যে কেটে রাখা করলা ও আলু দিয়ে সামান্য হলুদ গুড়া ও স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু নেড়ে মিডিয়াম আঁচে ভাবো। খেয়াল রাখবো এই করলা ভাজি রান্নার সময় ঢাকনা ছাড়াই করবো এবং করলা যতো কম সম্ভব নাড়বো,কারণ নাড়াচাড়া বেশি করলে করলার তিতা বেশি বেড় হবে।
- 3
এভাবে ১০ মিনিট করলা ভাজার পর একটু মুচমুচে ভাব আসলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের খুব প্রিয় করলা ভাজা।সাথে ১টা কাঁচামরিচ ও এক ফালি লেবু আপনার দুপুরের আয়োজন করে জমিয়ে দিবে!
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি