রান্নার নির্দেশ
- 1
অড়হর ডাল হলুদ দিয়ে ভালভাবে সিদ্ধ করে নিতে হবে। পালং শাক কুচি করে নিতে হবে।
- 2
কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোরন দিতে হবে।গন্ধ বের হবার পর ওর মধ্যে এক এক করে পেয়াজ কুচি রসুন কুচি,আদাকুচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
- 3
এবার এর মধ্যে টমেটো কুচি সব গুঁড়ো মশলা ও অল্প জল দিয়ে মশলাটা খুব ভাল করে কশিয়ে নিয়ে এতে সিদ্ধ ডাল ও পালং শাক মিশিয়ে ফুটতে দিতে হবে।
- 4
তড়কা প্যানে বা কড়াই তে ঘি গরম করে ওতে রসুন কুচি,হিং, কাশ্মীরি লঙ্কা গুড়া মিক্সড করে ফোরন তৈরি করে নিতে হবে। ডাল পালং শাক ভালো করে সিদ্ধ হয়ে ঘন হয়ে এলে উপর থেকে গরম ফোরন টা দিয়ে ভালো করে মিক্সড করে নামিয়ে নিতে হবে।ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশণ করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15917859




মন্তব্যগুলি