চিকেন টেংরি কাবাব
রান্নার নির্দেশ
- 1
চিকেনের লেগ্ পিসগুলো ভালো করে পরিস্কার করে শুকনা করে মুছে নিতে হবে। তারপর ছুরি দিয়ে অল্প করে চিড়ে দিতে হবে, যাতে ম্যারিনেশন টা ভিতরে যায়।
- 2
একটা বড় পাত্রে প্রথম ম্যারিনেশন এর উপকরন নিয়ে ভালো করে মিশিয়ে চিকেনের পিসগুলোএ ঘষে ঘষে মাখিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
- 3
তারপর দ্বিতীয় ম্যারিনেশন এর উপকরন একটা পাত্রে মিশিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনে দিয়ে, আবার ভালো করে ঘষে ঘষে মাখিয়ে কম করে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 4
একটি গ্রিল প্যান সরিষার তেল ব্রাশ করে চিকেন লেগ পিস্ গুলা প্রত্যেক সাইড এ ৫-৭ মিনিট করে ভেজে নিতে হবে। অথবা পছন্দ মতো টেক্সচার আশা পর্যন্ত ভাজতে পারেন।
- 5
আর ওভেন এ গ্ৰিল্ করতে চাইলে ওভেন ২৫০℃ এ ৩০ মিনিট প্রিহিট করতে হবে।
চিকেনের পিসগুলো ওভেনে সাজিয়ে ২০০℃ এ ২৫-৩০ মিনিট গ্ৰিল্ করতে হবে । - 6
পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। পরাটা, নান, পোলাউ বিরিয়ানি এর সাথে মানিয়ে যায় এই টেংরি কাবাব।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)