রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালেরগুড়া,বেকিং পাউডার, চিনি,লবণ ও পানি এক সঙ্গে ব্লেনডিং করে নিয়ে পিঠার গোলা/ব্যাটার তৈরী করে রাখতে হবে।গোলা বেশি ঘন বা পাতলা হবে না।
- 2
এরপর কিমাটা রান্না করে নিতে হবে।এজন্য হাড়িতে তেল দিয়ে পেয়াজকুচি ভেজে নিতে হবে।এরপর এতে আদা ও রসুনবাটা দিয়ে একটু ভেজে চিকেন কিমা দিতে হবে।এতে স্বাদমতো লবণ,গোলমরিচ গুড়া ও চিলিফ্লেক্স দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে।এরপর এতে আধা কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।পানি শুকিয়ে কিমা রান্না হয়ে আসলে ধনিয়াপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর পিঠা তৈরী করতে হবে।এজন্য মাটির খোলা বা লোহার কড়াই চুলায় বসিয়ে গরম করে নিতে হবে।
- 4
আমি লোহার কড়াই ব্যাবহার করেছি।কড়াই প্রথমে চুলায় বসিয়ে গরম করে নিতে হবে।গরম হয়ে গেলে ডালের চামচের এক চামচ গোলা নিয়ে কড়াইতে দিয়ে ঢেকে দিতে হবে।এরপর ঢেকে দিতে হবে ২ মিনিট।
- 5
দুই মিনিট পর ঢাকনা খুলে পিঠার উপরে কিমা দিয়ে দিতে হবে।এরপর আবার ঢেকে দিতে হবে দুমিনিট এর জন্যে।দুমিনিট পর খুলে দেখা যাবে পিঠা তৈরী, ফুলে উঠেছে।এসময় খুন্তির সাহায্য পিঠা তুলে নিন এবং গরম গরম উপভোগ করুন মজাদার ঝাল ঝাল কিমা চিতই পিঠা।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)