নাগামরিচ দিয়ে জলপাইয়ের টক- ঝাল-মিষ্টি আচার।

নাগামরিচ দিয়ে জলপাইয়ের টক- ঝাল-মিষ্টি আচার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে জলপাই এর বোটা ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর জলপাই তিন টুকরো করে কেটে নিতে হবে। দুই পাশে দুই টুকরা এবং মাঝে বিচিসহ এক টুকরো।
- 2
আস্ত ধনিয়া ও শুকনো মরিচ টেলে নিয়ে, গুড়া করে নিতে হবে। আচার তৈরির জন্য কড়াই চুলায় বসিয়ে প্রথমেই সরিষার তেল দিতে হবে।
- 3
এরপর তেলে রসুনের কোয়া ও পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে।এরপর হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে নেড়ে কেটে রাখা জলপাইগুলো ঢেলে দিতে হবে।ভালো করে নাড়ত হবে।
- 4
কিছুক্ষণ নেড়ে এতে টালা ধনিয়া,স্বাদমতো লবণ ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে ।এরপর নাড়তে নাড়তে জলপাইগুলো নরম হয়ে আসলে এতে ঝোলা গুড় দিয়ে দিতে হবে।
- 5
গুড় দাওয়ার পর আচারটি আঠালো হয়ে আসলে এতে নাগা মরিচগুলো দিয়ে, দু মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস আচার তৈরি। এই আচারটি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। মাঝে মাঝে আচার রোদে দিতে হবে ।কাচের বয়ামে আচার সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকবে।
ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (15)