চিকেন বিরিয়ানি(Chicken Biriyani recipe in Bengali)

চিকেন বিরিয়ানি(Chicken Biriyani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে. একঘন্টা পরে জলটা ঝড়ার জন্য রাখতে হবে.মাংস ভালো করে ধুয়ে মাংসের গা চিরে চিরে নিতে হবে. এবার সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে. বড় সাইজের আলু নিয়ে মাঝখান থেকে দুভাগ করে দিতে হবে. ডিম সেদ্ধ করে নিতে হবে. এবার দুধের মধ্যে এলাচ গুঁড়ো,খোয়া ক্ষীর,মিশিয়ে নিতে হবে.
- 2
একটি হাঁড়িতে জল নিয়ে তেজপাতা দিয়ে গরম করতে দিতে হবে. এবার সেই হাড়ির উপরে কিছুটা লবণ নিয়ে তার উপর গোটা গরম মসলা রেখে দিতে হবে. জলটা যখন ফুটে উঠবে তখন লবণ আর গোটা গরম মসলা দিতে হবে. এবার জল ঝরানো চালটা দিয়ে দিতে হবে.80% মত সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে.
- 3
এবার 2 টি পেঁয়াজ,আদা, রসুন মিক্সচারে ভালো করে পেস্ট করে নিতে হবে. এবার একটি কাপড়ের সাহায্যে ভালো করে রসটা বের করে নিতে হবে. এই রস দিয়েই মাংস রান্না হবে. একটি বাটিতে গোলাপজল, কেওড়া জল, মিঠা আতর জাফরান মিশিয়ে রেখে দিতে হবে.
- 4
এবার গ্যাসে হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিতে হবে. এবার 2টি পিয়াজ দিয়ে লাল লাল কড়া করে ভেজে নিতে হবে. হাফ টেবিল চামচ এর মত পেঁয়াজ উঠিয়ে নিয়ে বাকিটা হাড়ির মধ্যে রেখে এবার 3-4 গ্লাসের মতো জল দিয়ে দিতে হবে. শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো,লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে. এবার আলু গুলো দিয়ে দিতে হবে.80% মত যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে. এবার সামান্য থেঁতো করা গোটা মশলাগুলো দিতে হবে.
- 5
এবার মাংসগুলো দিয়ে দিতে হবে. লবণ দিতে হবে. এবার আদা,পেঁয়াজ ও রসুনের রস দিতে হবে. এবার ঢেকে দিতে হবে. 15 মিনিট পর বিরিয়ানী মসলা দিয়ে দিতে হবে. এবার আলু গুলো, ডিম দিতে হবে. লেবুর রস, টকদই দিতে হবে. দুধ খোয়া ক্ষীর দিতে হবে. এবার দুই টেবিল চামচ ঘি দিতে হবে.এবার জল ঝরানো সেদ্ধ রাইস দিয়ে দিতে হবে. সামান্য লবণ দিতে হবে.এরপর থেকে ভাজা পেঁয়াজ গুলো দিতে হবে, দুধে ভেজানো খোয়া ক্ষীর, জাফরান মেশানো জল দিত হবে. এবারও এর উপর থেকে 2 টেবিল চামচ এর মত ঘি দিতে হবে.
- 6
এবার হাঁড়ির মুখে আটা লাগিয়া ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিতে হবে. এবার প্রথমে 5 মিনিটের জন্য হাই হিটে এবং 30 থেকে 35 মিনিটের জন্য লো আচে দমে বসাতে হবে. 35 মিনিট পর উপর থেকে আরো 2 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে. এবার নামিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে সঙ্গে ধনেপাতার চাটনি, পেঁয়াজ শসা দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (7)