এগ চিলি (Egg Chilli recipe in Bengali)

Arpita Biswas @cook_25624560
এগ চিলি (Egg Chilli recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম সিদ্ধ করে এক একটা ডিম চারটে পিস করে নিতে হবে।
- 2
একটা পাত্রে ময়দা, কর্ণফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে ডিমের পিস গুলো ব্যাটারে ডুবিয়ে লালচে করে ভেজে তুলে রাখতে হবে।
- 4
ওই তেলের মধ্যেই পিঁয়াজ, ক্যাপ্সিকাম, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে।
- 5
এবার ওর মধ্যে টমেটো সস, সয়া সস,ডার্ক চিলি সস,ভিনিগার, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমের পিস গুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 6
পরিমান মতো জল দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে জল টা শুকিয়ে আসলেই নামিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে গার্নিসিং করে গরম গরম পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14205228












মন্তব্যগুলি (32)