আলু পরোটা(Alu Parota recipe in Bengali)

Bulbul Chattopadhyay @cook_28333892
আলু পরোটা(Alu Parota recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ভালোকরে সিদ্ধ করে ভালো করে ম্যাস করে নিন।এবার উনুনে একটি করাই বসিয়ে তাতে সাদা তেল দিন তেল গরম হলে তাতে পিয়াঁজ কুচি, আদা বাটা,গ্রেট করা রসুন,ও সমস্ত মসলা চিনি ও লবণ দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু সিদ্ধ দিয়ে ভালো করে আলু মসলার সাথে মাখিয়ে নিন
- 2
ময়দা ভালো করে চেলে নিয়ে সয়াবিন তেল দিয়ে ময়ান করে অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো তৈরি করে কিছু সময় ঢাকা দিয়ে রাখুন ।এবার ওই ডো থেকে একটু বড়ো মাপের লেচি কেটে পাতলা করে রুটি বেলে নিয়ে রুটির মাঝখানে আলুর পুর দিয়ে চার দিকে ভালো করে মুড়ে দিন।
- 3
এবার উনুনে প্যন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে ঘী গরম হলে একটা একটা করে আলুর পরোটা এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়ে গরম গরম টোমাটো আচার ও মিস্টি সহযোগে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14504648









মন্তব্যগুলি (2)