পনিরের পুরভরা নিরামিষ আলুর দম (paneer r pur bhora niramish aloor dum recipe in Bengali)

পনিরের পুরভরা নিরামিষ আলুর দম (paneer r pur bhora niramish aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলুর ছাল ছুলে ভালো করে ধুয়ে নিয়ে মাঝ বরাবর ১টা করে কাট লাগাতে হবে. এবার ১টি চামচের পিছনটা দিয়ে আলুর মাঝের অংশ স্কুপ আউট করে নিতে হবে.তারপর আলুর স্কুপ আউট করা অংশ গুলো সরিয়ে রেখে আলুর বাটি গুলোতে নুন, হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে গ্যাস কমিয়ে,যাতে ৮০% মতো সেদ্ধ হয়ে যায় আলু গুলো. অন্যদিকে পনীর গ্রেট করে নিতে হবে.
- 2
৮টার মতো কাজু গরম জলে ২ঘন্টার মতো ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিতে হবে. আর বকি কাজু গুলো হালকা গুঁড়ো করে পনীরের সাথে মিসিয়ে দিতে হবে.
- 3
এবার গ্রেট করে রাখা পনীরের সাথে কাজু মেসানোর পর তাতে কিসমিস, নুন, চাট মসলা,রোস্ট করা জিরে গুড়ো মিসিয়ে নিতে হবে ভালো করে.
- 4
এবার ভেজে রাখা আলু গুলোর ভিতর পুরটা ভরে নিতে হবে.
- 5
তারপর গ্রেভি বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তাতে আদা কোরা দিয়ে একটু নেড়ে তাতে টম্যাটো পিওরিটা ঢেলে নেড়ে যেতে হবে.
- 6
তারপর তাতে গুঁড়ো মসলাগুলো,নুন,চিনি মিশিয়ে কাজু পেস্টটা ঢেলে দিতে হবে. এবার বেশ কিছুখন ভালো করে কসাতে হবে মসলাটা.
- 7
কসানো হয়ে গেলে তাতে দেড় কাপ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে. হালকা থকথকে হয়ে এলে তাতে পুরভরা বাটিগুলো বসিয়ে দিতে হবে.তারপর ঢাকা দিয়ে ১০মিনিট মতো ফুটিয়ে তাতে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ২মিনিট মতো ফুটিয়েফুটিয়ে নামিয়ে দিলেই রেডি.
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (8)