লেবুপাতা দিয়ে ইলিশ মাছের ঘাটা ভুনা।
রান্নার নির্দেশ
- 1
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে মাছ দুটো দিয়ে এর মধ্যে সামান্য পানি, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর মাছগুলো থেকে ভালো করে কাটা বেছে রাখতে হবে। - 2
এরপর অন্য একটি কড়াইয়ে পরিমান মত তেল দিয়ে এরমধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে সমস্ত মসলা গুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে বেঁচে রাখা ইলিশ মাছ গুলো দিয়ে ভালো করে নেড়ে রান্না করতে হবে।
- 3
মাছগুলো ভালো করে রান্না করার পরে নামানোর 5 মিনিট আগে এরমধ্যে লেবু পাতা ও ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলে রেডি মজাদার লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঘাটা ভুনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15542111







মন্তব্যগুলি (3)