মটন কষা (mutton kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিড়া গুঁড়ো ও সরষের তেল প্রয়োজন মতো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। আলু কেটে ভেজে রাখতে হবে।
- 2
একটি কড়াইতে সরষের তেল দিয়ে গরম হলে তাতে তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে কষাতে হবে। তারপর ম্যারিনেট করা মাংস কড়াইতে দিয়ে সামান্য কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারে সামান্য জল দিয়ে মটন টাকে দিয়ে সিটি দিতে হবে। কষানো আলু তুলে রেখে পরে প্রসারে দিতে হবে। এরপর ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি মটন কষা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে মটন কষা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13944190









মন্তব্যগুলি (2)