রান্নার নির্দেশ
- 1
প্রথমে চটপটির ডাল টা সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। পরের দিন হলুদেরগুঁড়া, লবণ, ১ চা চামচ আদাবাটা ২ টি আলু দিয়ে এক সাথে সিদ্ধ বসাবো।
- 2
যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আলু টা উঠিয়ে নিব।
চটপটির মটর টা ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়া কিছু ডাল গলিয়ে নিব, আলু টা আদা ভাঙা করে নিব। - 3
এখন আলু টা চটপটির সাথে মিশিয়ে দিব, তারপর চটপটির মশলা, ভাজা জিরাগুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, চিলিফ্লেক্স, পিয়াজ কুঁচি, ডিম১ টি গ্রেট করে নিব, ধনিয়াপাতা কুঁচি, সব এক সাথে মিশিয়ে নিব।
- 4
এখন টক টা বানিয়ে নিব, তেঁতুল টা পানিতে ভিজিয়ে রাখবো ৫ মিনিট ৫ মিনিট পর হাতে কচলিয়ে তেঁতুলের কাথটা বের করে নিব।
তারপর বিচিগুলি ফেলে দিব।
এখন চটপটির মশলা১ চা চামচ, বিটলবন সাদ মতো, চিনি ২ চা চামচ, চিলিফ্লেক্স স্বাদ মতো, ভাজা জিরাগুঁড়া দিয়ে টক টা বানিয়ে নিব। - 5
এখন একটা সার্ভিং ডিশে নিয়ে চটপটি র উপরে আর ১ টি ডিম গ্রট করে দিব, কিছু ফুচকা ভেঙে দিব, কাঁচা মরিচ কুঁচি সাদ মতো দিয়ে পরিবেশন করবো মজাদার চটপটি।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)