বিফ পার্সেল
বিকালের নাস্তায় মজাদার বিফ পার্সেল
#Sumi
রান্নার নির্দেশ
- 1
আমি আটা নিয়েছি।
এবার এক টেবিল চামচ তেল,অল্প লবণ দিয়ে মেখে নিব। - 2
পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিব।
ডো এর উপর হালকা তেল মেখে ঢেকে রাখবো দশ মিনিট। - 3
প্যানে অল্প তেল গরম করে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, আলু কুচি, লবণ দিয়ে কসিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হবে ।
প্রায় সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ কুঁচি, পিয়াঁজ কুঁচি, রান্না করা মাংস,সয়া সস দিয়ে তিন মিনিট রান্না করে নিব।
যেন ঝোল না থাকে। চুলা থেকে নামানোর আগে গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে নিব।
(রান্না করা মাংস ছিড়ে টুকরো করে নিয়েছি) - 4
এবার রেস্টে রাখা ডো দিয়ে কয়েক টা পাতলা রুটির মতো বলে নিব।
এভাবে চারদিকে কেটে নিব। - 5
রুটি টা দুই ভাগ করে কেটে নিব।
এবার পুর দিয়ে ভাজ করে ছুরি দিয়ে এভাবে কেটে সাইড কাটা চামচ দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব। - 6
প্যানে তেল গরম করে ভেজে নিব ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15419447
















মন্তব্যগুলি (2)