দই পোস্ত পমফ্রেট (doi posto pomfret recipe in Bengali)

#js
জামাইষষ্ঠী মানে এলাহী ব্যাপার।ইলিশ মাছ, মাংস, মিষ্টি কি নেই। কিন্তু প্রতিবছর এক ই মেনু না করে একটু অন্যরকম কিছু করলে মন্দ হয়না। তাই এবছর স্বাদ বদল করে এই পদ টি মেনুতে এড করা যেতেই পারে।

রান্নার নির্দেশ
- 1
মাছগুলিকে ধুয়ে নুন আর অল্প তেল দিয়ে 5মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে মাছ ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই গোটা জিরে, তেজপাতা,শুকনোলঙ্কা,দারচিনি, ছোটএলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি ভেজে নিতে হবে। এবার আদারসুনবাটা আর কাঁচালঙ্কাবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 2
এবার পোস্তবাটা ও অল্প নুন চিনি দিয়ে ফেটানো টকদই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।এরপর জিরেগুড়ো দিয়ে ভালোকরে কষিয়ে স্বাদমত নুন চিনি দিয়ে পরিমান মত জল দিয়ে ঢাকনা বন্ধ করে গ্রেভি ফোটতে দিতে হবে।
- 3
গ্রেভি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে।এবার এটি ঘন হয়ে এলে এতে গরম মশলা ও ক্যাওড়া জল দিয়ে 5মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে
- 4
এবার এর ওপর গোলকরেকাটা পেঁয়াজ, টমেটো কাঁচালঙ্কা আর ধনেপাতাকুচি দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি