ঘরোয়া মাংসের ঝোল (gharoa mangsher jhol recipe in Bengali)

ঘরোয়া মাংসের ঝোল (gharoa mangsher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর তাতে নুন হলুদ গুঁড়ো ও অল্প সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে আধঘন্টা
- 2
কড়াতে সর্ষের তেল গরম করে আলু লালচে করে ভেজে তুলে নিতে হবে
- 3
একই তেলে গোটা জিরে গরম মসলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবং টমেটো দিয়ে ভালো করে ভাজতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত
- 4
ভালো করে ভাজা হলে তাতে একে একে জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো স্বাদমতো নুন এবং মেখে রাখা মাংস দিয়ে ভালো করে করতে হবে
- 5
মাংস বেশ ভালো মতো কষা হয়ে এলে ভেজে রাখা আলু এবং পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে মাংস সহ আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত
- 6
কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিতে হবে আলু এবং মাংস সেদ্ধ হয়েছে কিনা
- 7
মাংস সেদ্ধ হয়ে ঝোল কিছুটা কমে এলে সামান্য চিনি এবং গরম মসলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ
- 8
তারপর সব শেষে সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে গরম গরম ঘরোয়া মাংসের ঝোল
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (16)