পূজোর ভোগের বাঁধাকপি(Pujar bhoger bandhakopi recipe in bengali)

পূজোর ভোগের বাঁধাকপি(Pujar bhoger bandhakopi recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাঁধাকপি খুব সরু মিহি করে কেটে নিলাম। আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিলাম। এরপর বাঁধাকপি একটি সিটি দিয়ে নিলাম।জল ঝরিয়ে নিলাম। একটা বাটিতে জিরে ধনে ও লংকা গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলে রাখলাম।আদা বেটে নিলাম।
- 2
এরপর কড়াইতে তেল দিয়ে তাতে প্রথমে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর আলু দিয়ে দুই তিন মিনিট ধরে আলু টা ভালো করে ভেজে ওর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে গুলে রাখা মশলা দিয়ে আদা বাটা ও হিং, টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম মাঝারি আঁচে।এরপর সেদ্ধ কপি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম দুই তিন মিনিট।এরপর চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে একদম আচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট।
- 3
এরপর ঢাকনা খুলে ফেললাম। আগুন মাঝারি করে জল শুকিয়ে নিলাম।গ্যাস অফ করে কাঁচা লংকা ও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দশ মিনিট চাপা দিয়ে রাখলাম। তারপর পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (7)