নারকেলি ইলিশ (Hilsa in coconut milk, recipe in bengali)

Jayeeta Deb @cook_15830285
#FF1
আমি বানালাম নারকেলের দুধ দিয়ে ইলিশ।খুব সহজ ও তাড়াতাড়ি হয়ে যায়। স্বাদে অতুলনীয়।
নারকেলি ইলিশ (Hilsa in coconut milk, recipe in bengali)
#FF1
আমি বানালাম নারকেলের দুধ দিয়ে ইলিশ।খুব সহজ ও তাড়াতাড়ি হয়ে যায়। স্বাদে অতুলনীয়।
রান্নার নির্দেশ
- 1
মাছের টুকরোতে নুন ও সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। নারকেল কোরাতে 2/3 কাপ জল দিয়ে মিক্সিতে পেস্ট করেছি। ছাঁকনিতে ছেঁকে 1 কাপ দুধ বার করে নিয়েছি।
- 2
তেল গরম হলে মাছের টুকরো গুলো দিয়ে, 20-30 সেকেন্ড দু দিক ভেঁজে নিয়েছি।
- 3
এবার বাকি তেলে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কয়েক মিনিট কষে নিয়েছি। নারকেলের দুধ দিয়েছি। ফুটে উঠলে মাছ দিয়েছি ।
- 4
মিনিট 3 লো আঁচে রান্না করেছি। 1 চা চামচ সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে, ঢাকা দিয়ে,গ্যাস অফ করে নিয়েছি।
তৈরি নারকেলি ইলিশ
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16559111










মন্তব্যগুলি