বীটবাটা (Beet bata recipe in Bengali)

Meghamala Sengupta @cook_15451570
#ঠাকুরবাড়ি২০২১ ( ঠাকুরবাড়ির রান্না)
বীটবাটা (Beet bata recipe in Bengali)
#ঠাকুরবাড়ি২০২১ ( ঠাকুরবাড়ির রান্না)
রান্নার নির্দেশ
- 1
বীট খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 2
প্রেসার কুকারে ১ কাপ জল দিয়ে তাতে বীটের টুকরো গুলো দিয়ে ঢাকনা বন্ধ করে ২ টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 3
প্রেসার বেরিয়ে গেলে ঢাকনা খুলে জল ঝরিয়ে বীট ঠান্ডা করে নিতে হবে।
- 4
মিক্সিতে সেদ্ধ বীট, নুন, পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে।
- 5
কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো সর্ষে ফোড়ন দিতে হবে।
- 6
বীটের পেস্ট কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14995403



মন্তব্যগুলি (5)