চিতল শাহী কালিয়া
#স্মার্টকুক
রান্নার নির্দেশ
- 1
মাছের পিস গুলো নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। এবার তেলে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে। তারপর টমেটো সস দিয়ে আবার কষতে হবে। এবার নুন ও চিনি দিয়ে কাজু, পোস্ত ও চারমগজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে,তেল আসা পর্যন্ত।
- 2
তেল ছেড়ে গেলে ওতে গরম জল দিয়ে ভাজা মাছ গুলো ছেড়ে ফোটাতে হবে। নামাবার আগে ঘি ও শাহী গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাত সহযোগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9366911








মন্তব্যগুলি