
সয়াবিনের পোলাও (soyabeaner polau recipe In Bengali)

Pubali Chakraborty @cook_15704170
#বিন্স দিয়ে রান্না
সয়াবিনের পোলাও (soyabeaner polau recipe In Bengali)
#বিন্স দিয়ে রান্না
রান্নার নির্দেশ
- 1
একটা কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও আদা রসুন কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
- 2
সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে।
- 3
তারপর একে একে সব গুঁড়ো মসলা ও সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 4
মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করা সোয়াবিন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
- 5
এবার ভিজিয়ে রাখা চাল টা দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় সাড়ে তিন কাপ জল নুন দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে করতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে।
- 6
চালটা সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10942871


মন্তব্যগুলি