শাহী পানির(Shahi paneer recipe in Bengali)

Chaitali Kundu Kamal @chaitali_kamal
শাহী পানির(Shahi paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পানির চৌকো চৌকো করে কেটে নিলাম । আর পিঁয়াজ আদা রুসুন লঙ্কা বেটে নিতে হবে। টমেটো কাঁচা লঙ্কা বেটে নিতে হবে ।
- 2
তারপর দই ফাটিয়ে নিতে হবে।এবার কড়াইতে সাদাতেল ঘি গরম করে এলাচ কাট তেজপাতা দিয়ে সব বাটা মশালা দিয়ে কষে নিতে হবে যখন মশালা কষা হয়ে আসবে তখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরে কিছু সময় কষে নিতে হবে ।
- 3
মশালা থেকে তেল বের হয়ে আসবে তখন টমেটো বাটা কাঁচালঙ্কা বাটা দিয়ে কষিয়ে ফাটানো দই দিয়ে নেড়ে নুন মধু দিয়ে নেড়ে পানির দিয়ে নেড়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ।
- 4
পানির তরকারি ফুটে মাখা মাখা হয়ে আসবে তখন বাটার গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে।
- 5
তৌরি হয়ে যাবে শাহী পানির।যা ভাত পোলাও রুটি সাথে পরিবেসন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14371017


















মন্তব্যগুলি (7)