ডাব মালাই চিংড়ি (Daab malai chingri recipe in Bengali)

Bandana Chowdhury @cook_15662294
ডাব মালাই চিংড়ি (Daab malai chingri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ভাজা মসলা করার জন্য 2 চা চামচ জীরে,1 চা চামচ ধনে,2 তো শুকনো লঙ্কা,2 টো ছোটো এলাচ 1 টুকরো দারচিনি,6 টা লবঙ্গ,আর 1 টা ছোট জাবিত্রী গরম তাওয়ায় শেকে গুঁড়ো করে নিতে হবে
- 2
চিংড়ি মাছ পুরো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হালকা ভাজতে হবে
- 3
এবার ওই টেলেই ঘি দিয়ে একটু গরম হলেই 2 টি তেজপাতা,3টে ছোট এলাচ ফোরণ দিয়ে পেঁয়াজ বস্তা দিতে হবে
- 4
পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে গেলে গেলে আদা বাটা নুন, হলুদ লঙ্কার গুঁড়ো, আর অল্প জল দিতে হবে আর কম আঁচে কষাতে হবে
- 5
মসলা থেকে তেল বেরিয়ে এলে কিসমিস বাটা,ডাবের শাস বাটা, 2 চা চামচ ভাজা মসলা, নারকোলের দুধ চিনি দিয়ে এক কাপ জল দিয়ে ঢেকে রাখতে হবে 7 মিনিট
- 6
7 মিনিট পর চিংড়ি মাছ আর গরমসলা দিয়ে একদম কম আঁচে4 মিনিট ফুটিয়ে তেলের উপর এলেই রেডি ভাতের সঙ্গে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14703201




মন্তব্যগুলি (6)